-->

মেট্রোপলিটন নাট্যশালার সংক্ষিপ্ত ইতিহাস

মেট্রোপলিটন নাট্যশালার সংক্ষিপ্ত ইতিহাস

মেট্রোপলিটন নাট্যশালা

চিৎপুরে সিঁদুরিয়াপটি অঞ্চলে রামগোপাল কর্তৃক স্থাপিত হয় মেট্রোপলিটন নাট্যশালা। এই নামকরণের কারণ ১৮৫৩ খ্রিস্টাব্দের ২ মে এই বাড়িতেই স্থাপিত হয়েছিল হিন্দু মেট্রোপলিটান কলেজ। ১৮৫৯ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল এখানে উমেশচন্দ্রের ‘বিধবাবিবাহ’ প্রথম অভিনীত হয়। ৭ মে এটি আবার অভিনীত হয়। দর্শকদের মধ্যে বিদ্যাসাগর উপস্থিত ছিলেন। উমেশচন্দ্র তাঁর নাটকে বিধবা নারীদের মর্মযাতনা এবং সমাজপতিদের নিষ্ঠুরতা বর্ণনা করেছেন। এই নাটকের দৃশ্যপটগুলি এঁকেছিলেন মিঃ হলবাইন। তর্কালঙ্কার, ভট্টাচার্য, টোল পণ্ডিত প্রমুখের অভিনয় খুবই ভালো হয়েছিল। দৃশ্যপট, গান, চিত্রপটগুলি খুব উচ্চমানের হয়েছিল। এই থিয়েটারের পৃষ্ঠপোষক ছিলেন বিদ্যাসাগর। এই নাটকটি অভিনয়ের জন্য তৎকালীন কলকাতায় খুবই উত্তেজনার সৃষ্টি হয়েছিল।