রবীন্দ্র-সাহিত্যে প্রত্যাশা-প্রাপ্তি - ড. চঞ্চলকুমার মণ্ডল ও সুকুমার রায়
রবীন্দ্র-সাহিত্যে প্রত্যাশা-প্রাপ্তি গ্রন্থের বিশেষত্ব:
রবীন্দ্র-প্রতিভায় অনুভব করা যায় উচ্চমার্গের জীবনানুসংরাগ। মানুষের প্রতি চির আশ্বাসেই তিনি আজীবন সৃষ্টি করে গেছেন অনন্য সব শিল্প ফসল। শুচিশুভ্র কল্যাণ সুন্দর দৃষ্টিতে জীবনের রূপ-রঙ-রস ও মাধুর্যকে করেছেন আলিঙ্গন। বিশ্ব মানব ভাবনায় ঋষি কলম রবীন্দ্রনাথ তাঁর শিল্প ফসলের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছেন জীবনের মহৎ ভাব ও আদর্শ। তাই মানব কল্যাণকামী রবীন্দ্রনাথের শিল্প মানসের প্রত্যাশা কিছু কম নয়। প্রত্যেক শিল্পী-সাহিত্যিকের মধ্যে কিছু আকাঙ্ক্ষা থাকে। রবীন্দ্র-শিল্পমানসের সেই প্রত্যাশা-প্রাপ্তির অনুসন্ধানে এই গ্রন্থ সম্পাদনার প্রত্যাশার উদয় হয়। কবি মনের প্রত্যাশা পূরণের প্রাপ্তিই বা কতটুকু ঘটেছে, রবীন্দ্র-সৃষ্ট চরিত্রের হৃদয় প্রত্যাশায় প্রাপ্তিই বা কতটুকুই ঘটেছে---- তারই অন্বেষণে নেমেছেন এই গ্রন্থের প্রাবন্ধিকগণ।
প্রাবন্ধিকগণ তাঁদের স্থিতধী বক্তব্যে কবি মনের অনন্ত প্রত্যাশায় যেমন ভাবে চরিত্রের আঁতের কথা উঠে এসেছে, ঠিক একই ভাবে উঠে এসেছে সেই সব চরিত্রের প্রাপ্তি-অপ্রাপ্তি জনিত হৃদয়াকাঙ্ক্ষা। শুধু তাই নয়, রবীন্দ্র-সঙ্গীত ও কবিতায় যে যুগল মিলন স্রোত রয়েছে যা পাঠকের হৃদয়কে প্রফুল্লিত করে তোলে----তা পক্ষান্তরে তো রবীন্দ্রনাথেরই চরম প্রাপ্তি। আবার, মানব সভ্যতায় যন্ত্রের আধিপত্য ও তার থেকে পরিত্রাণের উপায়, পল্লী উন্নয়নে রবীন্দ্রনাথের অনন্য প্রত্যাশা, ঈশ্বর চেতনা, বাউল সাধনা, বৈষ্ণবীয় ভাবধারা, লোকসংস্কৃতির স্বরূপ উন্মোচন, সময়ের বিবর্তন সব কিছুর মূলে যে প্রত্যাশা-প্রাপ্তির সুর ধ্বনিত হয়েছে তাও প্রাবন্ধিকগণের দৃষ্টি এড়িয়ে যায় না। বিশ্ববিক্ষণের প্রত্যাশায় ও প্রাপ্তির তীর্থদর্শনে যেমন রবীন্দ্রনাথের ‘রাশিয়ার চিঠি’ অনন্য, তেমনই তাঁর নাট্য-সাহিত্যে পুরাণের বিনির্মাণ, মানবতার জয়ধ্বজা----এই বিশ্বায়নের যুগে সমান ভাবেই মাথা তুলে দাড়িয়ে রয়েছে তাও উঠে এসেছে প্রবন্ধগুলিতে। রবীন্দ্র-কথাসাহিত্যে বৈধ-অবৈধ প্রণয়ের দ্বন্দ্ব, না পাওয়ার হৃদয়ার্তি একটা ক্ষণ মুহূর্তের প্রাপ্তিতে নায়কের তুচ্ছ জীবনে এনে দিয়েছে চরম সার্থকতা, প্রতিবন্ধী কন্যার হৃদয়ার্তি ও মেকী সমাজের হাত থেকে রক্ষার্থে রবীন্দ্রনাথ যে পিতৃ হৃদয়ের পরিচয় দিয়েছেন তাও উঠে এসেছে এই সংকলনটিতে। সবমিলিয়ে সংকলনটি স্বতন্ত্রতার দাবি রাখে।
এই সংকলনে যে সমস্ত প্রবন্ধগুলি রয়েছে তা হল -
যুগল মিলন স্রোতে : রবীন্দ্র-গান ও কবিতা-নিরুপম আচার্য
লিপিকা : আমার অনুভবে-ড. মানস আচার্য্য
‘মুক্তধারা’য় যন্ত্রভাবনা ও মানুষের প্রত্যাশা-ড. মৃদুল ঘোষ
‘ঈশ্বর চেতনা’ রবীন্দ্র-সাহিত্যের এক অনন্য প্রত্যাশা-সুব্রত রায়
রামায়ণের রূপকার্থ সন্ধানী রবীন্দ্রনাথ-মৃন্ময় কুমার মাহাত
রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক ভাবনা-অমলেশ পাত্র
‘মালিনী’ কাব্যনাট্য : মালিনীর বিবর্তন-ড. অরূপ পলমল
বাঙালি শিশুর প্রাইমার ভাবনায় রবীন্দ্রনাথের সহজ পাঠ-সৌরভ দাস
রবীন্দ্র-নৃত্যনাট্যে প্রতিবাদ : প্রত্যাশা ও প্রাপ্তি -ড. মৌমিতা সরকার
প্রত্যাশায় লোকসংস্কৃতিবিদ রবীন্দ্রনাথ ও প্রাপ্তি রবীন্দ্র-কাব্যে-ড. সুশান্ত মণ্ডল
প্রেম-মনস্তত্ত্বের আলোকে ‘কঙ্কাল’ : প্রত্যাশা ও প্রাপ্তি-ড. হৈমন্তী দে
রবীন্দ্র-সাহিত্য ও মননে বাউল চেতনা-ড. কেয়া চক্রবর্তী
সময়ের সংকেত : রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প -শতাব্দী শিকদার
বৈষ্ণবপদাবলীর আলোকে রবীন্দ্রসঙ্গীত-সুরজিৎ মণ্ডল
পল্লীউন্নয়ন ভাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর-আকবর হোসেন
রবীন্দ্র-ছোটগল্পে ট্র্যাজেডি ভাবনা-দীপক বর্মণ
বিশ্ববীক্ষণের প্রত্যাশা ও প্রাপ্তির তীর্থদর্শন : আলোচনায় ‘রাশিয়ার চিঠি’-পারমিতা ভট্টাচার্য
রবীন্দ্র-ছোটগল্পে দাম্পত্য সঙ্কট-গৌরাঙ্গ বিশ্বাস
সাহিত্যসৃষ্টি ও সাহিত্যের উদ্দেশ্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ-কল্যাণ মাহাতো
রবীন্দ্রনাথের ছোটগল্পে নারীর প্রতিবাদ সত্তা-অর্জুন মণ্ডল
রবীন্দ্র-নাটক : মানবতার কথায় মুখর-দেবাঞ্জন মুখার্জী
রবীন্দ্রনাথের ধ্বনিতত্ত্বের ভাবনায় স্বরধ্বনি বিশ্লেষণ-মাসকুরা খাতুন
পদাবলীর রবীন্দ্রনাথ : প্রত্যাশা ও প্রাপ্তির আলোকে-মাধবী বিশ্বাস
‘পুনশ্চ’ কাব্য : নবমানবতার পুনর্র্নিমাণ-সাগর সরকার
শিশু-মনস্তত্ত্বের প্রেক্ষিতে রবীন্দ্রনাথের ‘শিশু’ ও ‘শিশু ভোলানাথ’ কাব্যগ্রন্থ : একটি অবলোকন-শানন রায়
রবীন্দ্রনাথের তত্ত্বনাটক : প্রসঙ্গ মুক্তধারা ও অচলায়তন-পম্পি দে
রবীন্দ্র-উপন্যাসে বৈধ-অবৈধ প্রেমের দ্বন্দ্ব-লুসী মণ্ডল
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথের রশি’ নাটক : শ্রেণিবিভক্ত সমাজে শূদ্র জাগরণের আলেখ্য-দীপক পাল
প্রাপ্তি-অপ্রাপ্তির নিদারুণ যন্ত্রণায় ‘একরাত্রি’-ড. চঞ্চলকুমার মণ্ডল
রবীন্দ্র-গল্পগুচ্ছ : প্রসঙ্গ প্রতিবন্ধী কন্যা-সুকুমার রায়
গ্রন্থটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন - 7908836735
গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা - ২২৪
গ্রন্থটির মূল্য - ৪০০ টাকা
