-->

সৃজনে-মননে : শিশু-কিশোর - কঙ্কনু সহিস

 

 

সৃজনে-মননে : শিশু-কিশোর - কঙ্কন সহিস

সৃজনে-মননে : শিশু-কিশোর - কঙ্কনু সহিস

“শিশুরা আছে বলেই পৃথিবী এত সুন্দর।” -   অতীন বন্দ্যোপাধ্যায়

এই শিশিরসিক্ত ধরণীর বুকে শিশু নিয়ে আসে স্বর্গের সৌরভ, মর্তের তৃণশম্পে জাগে তাদেরই পদধ্বনি। শিশুর হাসিতে সূর্য ও আলোর সকাল নিয়ে আসে। শিশুরই কলধ্বনিতে মর্তভূমিতে আনন্দলহরী জাগে ভ্রমরণ গুঞ্জনের রত্নরাগে।

          বাংলা সাহিত্যের রত্নভাণ্ডারে বহুবিধ অমূল্য মণিমাণিক্যের ছড়াছড়ি। আর তার মধ্যেই শিশু ও কিহোর চরিত্রগুলি যেন এক-একটি অমূল্য রত্মালংকার। চরিত্রগুলির মনোলোভা উপস্থিতি ও তাদের হিরন্ময় আলোকচ্ছটায় উদ্ভাসিত আপামর বাঙালি। এমনকি অনুবাদের কল্যাণে বিশ্ববাসীও আজ সেই পথের পিয়াসী পথিক। বলাবাহুল্য এদের তরঙ্গময়, রহস্যঘন মায়ায় ‘মুগ্ধ মানবের মনে, মুগ্ধ এ জগৎ’। তাই তাদের বৈচিত্রময় ও স্পর্শকাতর আচরণে নস্ট্যালজিক হয়ে আমরা পুনরায় বালক জীবনে পিরে বাবর দুরাশা করি। গোপাল-রাখাল, চারু-হারু, ফটিক-বলাই, চন্দ্রনাথ-শ্রীকান্ত, রাণু-পীতু, অপু-দুর্গা, এমনকি ভোম্বল সর্দার, তোপ্‌সে, সন্তু ও পাণ্ডব গোয়েন্দারাও আমাদের মনোরাজ্যে মোহ ও বিস্ময়ের আবরণ সৃষ্টি করে। এই রূপ শিশু-কিশোর চরিত্রের স্বরূপ বিশ্লেষণই এই সংকলনগ্রন্থ। যা প্রজ্ঞা-বিকাশ থেকে কলকাতা বই মেলা ২০২০-তে প্রকাশিত হয়। 


গ্রন্থটিতে যে প্রবন্ধগুলি রয়েছে:

শিশুর কথায় রবীন্দ্রনাথ - ড. কেতকী সর্বাধিকারী

রবীন্দ্র-ভাবনায় শিশু শিক্ষা - ড. সোহেলী নার্গিস

উপেন্দ্রকিশোর ও টুনটুনির বই - ড. শুভ্রা চ্যাটার্জী

সতীনাথের ভাবনায় কিশোর (উপন্যাস) - ড. কাকলি সর্বাধিকারী

সুনির্মল বসুর ছোটদের জনপ্রিয় নাটক - ড. নিবেদিতা সেন

নারায়ণ গঙ্গোপাধ্যায় ও টেনিদার গল্প - ড. রত্না রায়

শিশুসাহিত্যের আলাদিন : সুনির্মল বসু - অনিমেষ গোলদার

শিশু-কিশোর মনের পত্রিকা - ড. গৌতম মুখোপাধ্যায়

ছড়া : অবহমানকালের শিশুসাহিত্য - ড. অমর সাহা

শিশুসাহিত্যে বিদ্যাসাগর - ড. দিলীপ কুমার দিগার

ইছামতী : শিশু কেন্দ্রিক আধ্যঅত্মবোধের দলিল - অসিতরঞ্জন সাঁতরা

বাংলা শিশুসাহিত্যে মহাহ্বেতা দেবীর বিশিষ্টতা - বিশ্বজিৎ মাইতি

কিশোর-জীবন রূপায়ণে রবীন্দ্রনাথ : নির্বাচিত ছোটগল্পের আলোকে - সংহিতা গাঙ্গুলী

স্বপ্ন-সংগ্রামী কৈশোর : অপরাজিত মতি নন্দী - ড. ফটিক চাঁদ ঘোষ

শিশু ও কিশোর কবিতায় শিবরা চক্রবর্তী - ড. শর্মিষ্ঠা আচার্য

গিরীন্দ্রমোহিনী দাসীর অশ্রুকণা : শিশু ও শৈশব - ড. পীরুপদ মালিক 

নবাঙ্কুর : একটি মেয়ের নারী হয়ে ওঠার জীবনবৃত্ত - ড. মানস আচার্য্য

পুরুলিয়ার লৌকিক ছড়া ও শিশু মনস্তত্ত্বের অনুরণন - আদিত্য প্রসাদ কার্জ্জি 

শরৎচন্দ্রের ভাবনায় কিশোরের উদ্ভাস - মামনি মাহাত

নজরুল সাহিত্যে শিশু সৌরভ - ড. অরুণাভ মুখার্জ্জী 

রবীন্দ্র-কাব্য শিশুর লীলাক্ষেত্র : শিশু-সাহিত্যের একটি পাঠ - ড. স্বর্ণকমল গোস্বামী 

'বলয়গ্রাস' : এক ভাগ্যবিড়ম্বিতা শিশু কন্যার হৃদয়বিদারক উপাখ্যান - ড. বর্ণালী গাঙ্গুলী

ছড়ার রাজ্যে শিশুমন ও শিশু-কিশোর চরিত্র - ড. চঞ্চল কুমার মণ্ডল

বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের 'পীতু' : প্রসঙ্গ শিশু চিন্তনে নির্মল কল্পলোক - মানিক মৈত্র

শিশু সাহিত্যিক যতিন্দ্রপ্রসাদ ভট্টাচার্য্য - সুজিত কুমার সাহু

ছোটগল্পের প্রেক্ষাপটে প্রেমচন্দের শিশুসাহিত্য - মৃণালকান্তি মজুমদার 

অপাংক্তেয় কৈশোর জীবনের সন্ধানে : প্রসঙ্গ নলিনী বেরার 'শবরচরিত' - সুশান্ত বেরা

শিশু-কিশোর ভাবরাজ্যে কথাকার অনিল ঘড়াই - সুকুমার রায়

ভাইপো-ভাইঝি ও তার মেজকা - কঙ্কনু সহিস

 

সৃজনে ও মননে : শিশু ও কিশোর

মূল্য

২০০ টাকা

পৃষ্ঠা

২৩৬

পাবলিশার্স

প্রজ্ঞা-বিকাশ

প্রথম প্রকাশ

কলকাতা বইমেলা : ২০২০

 

 গ্রন্থটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন - 7908836735