সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তরে সংস্কৃত সাহিত্যের ইতিহাস
সংস্কৃত সাহিত্যের ইতিহাসের সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর:
প্রশ্ন: সংস্কৃত দৃশ্যকাব্যের প্রথম শ্লোককে কি বলা হয়?
উত্তর: সংস্কৃত দৃশ্যকাব্যের প্রথম শ্লোককে নান্দী বলে।
প্রশ্ন: সংস্কৃত দৃশ্যকাব্যের শেষ শ্লোককে কি বলা হয়?
উত্তর: সংস্কৃত
দৃশ্যকাব্যের শেষ শ্লোককে ভরতবাক্য বলা হয়।
প্রশ্ন: প্রাক্ কালিদাসযুগের শ্রেষ্ঠ নাট্যকারের নাম লেখ।
উত্তর: প্রাক্ কালিদাস যুগের শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভাস।
প্রশ্ন: কালিদাসোত্তর যুগের নাট্যকারের নাম লেখ।
উত্তর: কালিদাসোত্তর যুগের নাট্যকার হলেন শূদ্রক।
প্রশ্ন: ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকে ‘ঈশ’ বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর: ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকে ‘ঈশ’ বলতে শিব-কে বোঝানো হয়েছে।
প্রশ্ন: ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকে কটি অঙ্ক রয়েছে?
উত্তর: ‘অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকে ৭টি অঙ্ক রয়েছে।
প্রশ্ন: কালিদাসের পরিণত বয়সের শ্রেষ্ঠ মহাকাব্যের নাম উল্লেখ করো।
উত্তর: কালিদাসের পরিণত বয়সের শ্রেষ্ঠ মহাকাব্য হল ‘রঘুবংশম্’
প্রশ্ন: কালিদাসের ‘কুমারসম্ভব’ কাব্যে কটি সর্গ রয়েছে?
উত্তর: ‘কুমারসম্ভব’ কাব্যে ১৭টি সর্গ রয়েছে।
প্রশ্ন: কালিদাসের ত্রোটক জাতীয় রূপকের নাম উল্লেখ করো।
উত্তর: কালিদাসের ত্রোটক জাতীয় রূপক হল ‘বিক্রমোর্বশীয়ম্’ নাটক।
প্রশ্ন: শূদ্রকের নাটকের নাম কি?
উত্তর: শূদ্রকের নাটকের নাম হল ‘মৃচ্ছকটিকম্’।
প্রশ্ন: গণিকা বসন্তসেনাকে নায়িকা করে রচিত নাটকের নাম উল্লেখ করো।
উত্তর: গণিকা বসন্তসেনাকে নায়িকা করে রচিত নাটক ‘মৃচ্ছকটিকম্’।
প্রশ্ন: কালিদাসোত্তর শ্রেষ্ঠ নাট্যকার নাম উল্লেখ করো।
উত্তর: কালিদাসোত্তর শ্রেষ্ঠ নাট্যকার হলেন ভবভূতি।
প্রশ্ন: ভবভূতির একটি দশ অঙ্কের প্রকরণ শ্রেণির নাটকের নাম উল্লেখ করো।
উত্তর: ভবভূতির একটি দশ অঙ্কের প্রকরণ শ্রেণির নাটক হল – ‘মালতীমাধব’।
প্রশ্ন: ভগবত প্রেমমূলক একটি গীতিকাব্যের নাম উল্লেখ করো।
উত্তর: গীতগোবিন্দম্ হল ভগবত প্রেমমূলক গীতিকাব্য।
প্রশ্ন: ‘গীতগোবিন্দম্’-এ কটি সর্গ আছে?
উত্তর: ‘গীতগোবিন্দম্’- কাব্যে ১২টি সর্গ আছে।
প্রশ্ন: ‘দশকুমারচরিত’ কার লেখা?
উত্তর: ‘দশকুমারচরিত’ দণ্ডীর লেখা।
প্রশ্ন: বাণভট্ট কোন শতকের কবি?
উত্তর: বাণভট্ট সপ্তম শতকের কবি।
প্রশ্ন: বানভট্টের কাদম্বরী কি জাতীয় গদ্যকাব্য।
উত্তর: বানভট্টের ‘কাদম্বরী’ কথাজাতীয় গদ্যকাব্য।
প্রশ্ন: বানভট্টের কাদম্বরীর উৎস কি?
উত্তর: গুণাঢ্যের ‘বৃহৎকথা’ হল কাদম্বরীর উৎস।
