‘মধ্যযুগের বাংলা সাহিত্যের বহুস্বর’ - পিংকি বর্মণ
‘মধ্যযুগের বাংলা সাহিত্যের বহুস্বর’ গ্রন্থটির বিশেষত্ব:
মধ্যযুগের বাংলা সাহিত্য একটা নির্দিষ্ট পাঠসীমায় আবদ্ধ। সেই নির্দিষ্ট পাঠসীমায় থেকেও বাঙালি পাঠকের কাছে এর রসাবেদন কোন অংশেই কম নয়। এর পেছনে যেমন রয়েছে ধর্মভাবনা, ঠিক অনুরূপে রয়েছে নদীমাতৃক বাংলা গ্রামজীবনের ছবি। ধর্মভাবনার আড়ালে উঠে এসেছে মর্ত মানব-মানবীর হৃদয়ার্তি। আসলে ধর্মমত সাধারণ চিন্তা ও অনুভূতি নির্ভর--দুটোই বিমূর্ত। বিমূর্তকে মূর্ত করে তুলতেই মধ্যযুগের কবিগণ ধর্মভাবনা, দেববাদকে প্রাধান্য দিলেও এই ধর্মভাবনার আড়ালে তৎকালীন সমাজের সামাজিক-আর্থিক-রাজনৈতিক প্রেক্ষাপটকেই স্থান দিয়েছেন তাঁদের লেখনীমালাতে। এযাবৎ মধ্যযুগের বাংলা সাহিত্যকে কেন্দ্র করে হয়েছে অসংখ্য গবেষণা, অসংখ্য লেখালেখি। বহু সংকলনে মধ্যযুগের বাংলা সাহিত্য কেন্দ্রিক অমূল্য সব প্রবন্ধও সংকলিত হয়েছে। প্রাজ্ঞ-সমালোচকগণ এযাবৎ মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে স্থিতধী বক্তব্য রেখেছেন তাঁদের অমূল্য সব গ্রন্থাবলীতে।
মধ্যযুগের বাংলা সাহিত্যের সেই জনপ্রিয়তা ও বাঙালির রসবেদনের কথা স্মরণে রেখে পাঠক-গবেষকের নিকট উপস্থাপন করার প্রচেষ্টাই ‘মধ্যযুগের বাংলা সাহিত্যের বহুস্বর’ সংকলন গ্রন্থটি। এই সংকলনটিতে গবেষকগণ তাঁদের স্থিতধী বক্তব্যের মধ্য দিয়ে মধ্যযুগের বাংলা সাহিত্যের নানা দিককে প্রতিফলিত করেছেন। যে প্রতিফলনের ভেতর দিয়ে তাঁরা তাঁদের স্ব-স্ব চিন্তা-মেধা ও মননের পরিচয় দিয়েছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের দেব নির্ভরতা পেরিয়ে, তাঁরা খুঁজে বার করেছেন মানবিকতাকে। সেই মানবিকতায় উঠে এসেছে ‘ইউসুফ জোলেখা’ কাব্যের স্বপ্ন তত্ত্বের ব্যাখ্যায় আধুনিকায়ন, রাধামাধব দত্তের ‘মনসা পাঁচালী’তে নিম্নবর্গের জীবনচিত্রে উঠে এসেছে তৎকালীন সমাজ ব্যবস্থার হুবহু প্রতিচ্ছবি। শুধু তাই নয়, নারী পরিসরের আধুনিক পাঠ, নৃত্যকলায় সেকালের অবস্থান, মধ্যযুগের চণ্ডীর উপাখ্যান এযুগের সাহিত্যিকের কলমে নব ভাষ্য হয়ে উঠেছে তারও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে প্রাবন্ধিকগণ সচেষ্ট হয়েছে। এমনকি মধ্যযুগের বাঙালি কবির পাশাপাশি মুসলমান কবিরও অবদান রয়েছে তাও প্রাবন্ধিকের দৃষ্টি এড়িয়ে যায় না। মধ্যযুগের বাংলা সাহিত্যে ‘রাধাভাবদ্যূতি সুবলিত তনু’র অধিকারী চৈতন্যদেব (‘শিক্ষাষ্টক’ ছাড়া) একছত্র না লিখলেও তাঁকে নিয়ে ষোড়শ শতাব্দীতে বাংলার বুকে আলোড়নের সৃষ্টি হয়েছিল সে কথাও উঠে এসেছে প্রাবন্ধিকের কলমে। নানা আঙ্গিক বৈশিষ্ট্য ‘মধ্যযুগের বাংলা সাহিত্যের বহুস্বর’ গ্রন্থটি স্বতন্ত্রতার দাবি রাখবেই।
এই সংকলনে যে সমস্ত প্রবন্ধগুলি রয়েছে তা হল -
স্বপ্নতত্ত্ব ও ‘ইউসুফ জোলেখা’ কাব্যের স্বপ্নব্যাখ্যা
----ড. রমাকান্ত দাস
রাধামাধব দত্তের ‘মনসা পাঁচালী’ : নিম্নবর্গের জীবন চিত্র
----ড. বুবুল শর্মা
সেলিনা হোসেনের ‘কালকেতু ও ফুল্লরা’ : আখ্যানের নবনির্মাণ
----ড. রামী চক্রবর্তী
চৈতন্য রেনেসাঁ ও মুক্তি আন্দোলন
----ড. অশোক দাস
প্রসঙ্গ : কৃত্তিবাসী রামায়ণ
----অবশেষ দাস
প্রসঙ্গ পুরুষের আধিপত্য : মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রেক্ষিতে
----শ্রীবাস সরকার
‘পদ্মাপুরাণ’ কাব্যের অনন্য চরিত্র : ‘রাজা চন্দ্রধর’
----শুভশ্রী দাস
শ্রীকৃষ্ণকীর্তনের রাধা : এই রাধা যেন বর্তমান নারীর প্রতিবিম্ব স্বরূপ
----ক্ষুদিরাম মণ্ডল
চণ্ডীমঙ্গল কাব্যে নারীদের অবস্থান: নারী মনস্তত্ত্বের রূপায়ণ
----গঙ্গা হেমব্রম
মধ্যযুগের মুসলমান কবির রচিত সাহিত্যে বাণিজ্য প্রসঙ্গ ও নৌবাণিজ্যের স্বরূপ
----যাদব মানা
নৃত্যকলার অবস্থান : মধ্যযুগের নির্বাচিত সাহিত্য
----প্রীতি দাস
বিবর্তিত সমাজ ভাবনার আলোকে বাংলা মঙ্গলকাব্যের নারী চরিত্র
----অর্পিতা সাহা
শিবায়ন কাব্যের লৌকিক অংশে নারী চরিত্র
----মৌমিতা চক্রবর্তী
শাক্ত পদাবলীতে নাট্যরস : প্রসঙ্গ আগমনী ও বিজয়া পর্যায় (নির্বাচিত)
----আবুল হোসেন আনসারী
বাংলা মঙ্গলকাব্যে নারীগণের পতিনিন্দা : একটি প্রবণতা-পাঠ
----রুদ্রজিৎ দাস ঠাকুর
কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী ও রামানন্দ যতির চণ্ডীমঙ্গল কাব্য : একটি তুলনামূলক অধ্যায়ন
----প্রসেনজিৎ রায়
অবধূত থেকে বৈষ্ণব মহন্ত : প্রভু নিত্যান¨
----পিংকি বর্মণ
¨
গ্রন্থটি সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন - 7908836735
গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা - ১৪৪
গ্রন্থটির মূল্য - ৩০০ টাকা (৩০%ছাড়)

